সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, মসজিদের ইমাম গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং রাষ্ট্রবিরোধী ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের জন্য বগুড়ায় মাওলানা আবদুর রহমান দিদারী নামে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১৭ জুলাই) রাতে শেরপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, শেরপুর উপজেলার বাগড়া কলোনি এলাকার মসজিদের ইমাম আবদুর রহমান দিদারী বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে কটূক্তি করে আসছিলেন। করোনা পরিস্থিতিতে মসজিদে জামায়াত সীমিত করা প্রসঙ্গেও তিনি একাধিকবার সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দেন নিজের ফেসবুক আইডি (Mawlana Abdur Rahman Didary) থেকে।

আরও পড়ুন:করোনায় মাত্র সাত দিনের নবজাতকের মৃত্যু

স্থানীয়রা এসব নিয়ে আপত্তি জানালেও তিনি আপত্তিকর পোস্ট করা থেকে বিরত হন নি। গতকাল শুক্রবার রাতে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এব্যাপারে শেরপুর থানায় মামলা দায়ের করেন। পরে রাতেই বাগড়া কলোনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান জানান, গ্রেপ্তারের পর আবদুর রহমান প্রাথমিকভাবে এসব আপত্তিকর বক্তব্যের দায় স্বীকার করেছেন। তাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার বিকেলে আদালতে নেয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।সূত্র: বাংলা ট্রিবিউন

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: