সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার :

প্রথমবারের মতো সিলেটে সর্বোচ্চ সংখ্যক নমুনা পরীক্ষা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তার মধ্যে শনাক্ত রোগীর সংখ্যাও সর্বোচ্চ। এর আগে একসাথে এতো সংখ্যক রোগী শনাক্ত হয়নি।

ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, মঙ্গলবার (১৪ জুলাই) ওসমানীর পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪১টির ফলাফল পজেটিভ আসে। যা এযাবতকালের সর্বোচ্চ সংখ্যা। এর মধ্যে সিলেট জেলার ২৬, সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ৬৫ ও মৌলভীবাজারের ৪৮ জন।

সিলেটের ওপর ল্যাবে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে মঙ্গলবার। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে মঙ্গলবার সিলেটের ১০৬ ও সুনামগঞ্জের ৫৪টিসহ মোট ১৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে ২৫ জন সিলেট জেলার ও ১৫ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: