সর্বশেষ আপডেট : ৪০ মিনিট ৫৬ সেকেন্ড আগে
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটের শাবির ল্যাবে আজ ৪০ জনের করোনা শনাক্ত

সিলেট এবং সুনামগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪০ জন রোগী শনাক্ত হয়েছেন। আজ মঙ্গলবার (১৪ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ১৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ২৫ জন সিলেট জেলার এবং ১৫ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় আক্রান্ত দাঁড়াল ৩ হাজার ২০০ জনে এবং সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্ত দাঁড়াল ১ হাজার ২০৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৫ হাজার ৯৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের নিয়ে বিভাগে আক্রান্ত এখন ৬ হাজার ৩০ জন।

করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১০৭ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪২৩ জন। করোনা আক্রান্ত ১৮৯ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: