![]()

স্টাফ রিপোটার : সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৯৪ টেস্টে ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করে হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
হিমাংশু বলেন, মঙ্গলবার ওসমানীর ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫০টি পজেটিভ আসে। তিনি জানান, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার অধিবাসী বেশি। শনাক্তদের মধ্যে চারজন চিকিৎসকও রয়েছেন।’