সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
সোমবার, ২৯ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে আরো ২১ জনের করোনা শনাক্ত


ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নতুন করে আরো ২১ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। মঙ্গলবার ১৮৫ জনের জনের নমুনা পরীক্ষায় তাদের দেহে করোনা সনাক্ত হয়। সনাক্তদের সকলেই সিলেট জেলার। এরমধ্যে একজন পুলিশ সদস্য, দুইজন সিলেট কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী। এ নিয়ে সিলেট জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১৮৬ জন এবং বিভাগে ৪৬০ জন।

এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, নতুন করে করোনা আক্রান্তদের দুই জন সিলেট কেন্দ্রীয় কারাগারের। এছাড়া বিশ্বনাথ উপজেলার ৭ জন. শহীদ সামসুদ্দিন হাসপাতালে চিকিৎধীন ৬ জন, গোলাপগঞ্জের ৩ জন, ওসমানীনগরের ২ জন ও কানাইঘাটের একজন।
তিনি বলেন, নতুন আক্রান্ত ২১জনসহ বিভাগে কোভিড-১৯ সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬০ জন। শুধু সিলেট জেলায় ১৮৬ জন আক্রান্ত রয়েছেন। সুনামগঞ্জে ৮৩ জন, হবিগঞ্জে ১৩১ জন ও মৌলভীবাজার জেলায় ৬১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৭ জন এবং মঙ্গলবার দুই চিকিৎসকসহ ১২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সর্বমোট ১১৭ জন করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: