সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ৯ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গ্রামে করোনা রোগীর প্রবেশ ঠেকাতে লাঠি-সোটা নিয়ে প্রতিরোধ

সিরাজগঞ্জের তাড়াশে করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে গ্রামে প্রবেশ করতে দেয়নি গ্রামবাসী। বিষয়টি তালম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্বাউজ্জামান নিশ্চিত করে জানান, ওই রোগী গ্রামে প্রবেশ করতে চাইতে গ্রামবাসী লাঠি-সোটা নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। পরবর্তীতে তাড়াশ থানা প্রশাসনের হস্তক্ষেপে করোনা আক্রান্ত সেই ব্যক্তিকে তাড়াশ হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া শুরু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তাড়াশ থানার এসআই আব্দুল মাজেদ স্বাস্থ্য বিভাগের একটি টিমকে সঙ্গে নিয়ে উপজেলার তালম ইউনিয়নের চৌড়া গ্রাম থেকে তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

তাড়াশ হাসপাতালে করোনা বিষয়ক মুখপাত্র শাহাদৎ হোসেন জানান, প্রথমবারের মত মঙ্গলবার তাড়াশে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে চৌড়া গ্রামের ২৬ বছর বয়সী এক যুবক গ্রামে আসলে স্থানীয়রা তাকে প্রবেশ করতে বাধা দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করে।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামাল উদ্দিন মিঞা শোভন জানান, গ্রামে প্রবেশ করতে না দেওয়া রোগীকে আমরা হাসপাতালে আইসোলেসনে রেখে চিকিৎসা দিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: