সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
বুধবার, ১৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জয়পুরহাটে ৮৫ বস্তা সরকারি চালসহ ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ৮৫ বস্তা সরকারি চালসহ মেহেদি হাসান নামে স্থানীয় এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।

সোমবার বিকালে উপজেলার কাঁঠাল বাড়িতে মেহেদি হাসানের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম থেকে চালগুলো উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মেহেদি হাসান জেলার আক্কেলপুর উপজেলার কোলা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

র্যাব-৫ জয়পুরহাটের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, আটককৃত স্থানীয় ব্যবসায়ী মেহেদি হাসান অবৈধ ভাবে সরকারি চাল বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠাল বাড়িতে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত মেহেদি হাসানের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: