সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রাজশাহীতেও করা যাবে করোনা শনাক্তের পরীক্ষা

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের পরীক্ষা করা যাবে রাজশাহীতেও। রাজশাহী মেডিকেল কলেজে ল্যাবটি বসানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই সেখানে করোনার পরীক্ষা শুরু হবে।

ল্যাবটির ইনচার্জ রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, ঢাকা থেকে টেকনিশয়নদের দুটি দল পাঁচদিন কাজ করে ল্যাবটি প্রস্তুত করেছে। পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন স্থাপন কাজ শেষ হয়েছে মঙ্গলবার। ২০০টি কিট এবং ৪০টি পিপিই পাওয়া গেছে। বুধবার সকাল থেকে প্রশিক্ষণ শুরু হয়। হাতে কলমে প্রশিক্ষণ শেষে শিগগিরই ল্যাবটি চালু করা হবে।

ডা. সাবেরা গুলনাহার আরো বলেন, আগেই ভিডিও কনফারেন্সে আমাদের লোকজনের প্রশিক্ষণ হয়ে গেছে। করোনা ভাইরাস পরীক্ষার জন্য প্রশিক্ষণ নিয়েছেন মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি, ভাইরোলজি ও বায়ো-কেমিস্ট্রি বিভাগের ৩০ চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্ট। এখন হাতে কলমে শেখানো হবে।

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. নওশাদ আলী বলেন, সবাইকে বিভাগ ভাগ করে দেয়া হয়েছে। ল্যাবে একদিনে সর্বোচ্চ ৮ জনের নমুনা পরীক্ষা করা যাবে।

রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. মো. বুলবুল হাসান বলেন, মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি বিভাগ যৌথভাবে ল্যাবটি পরিচালনা করবে। সূত্র: সমকাল

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: