সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে করোনাভাইরাস মোকাবেলায় প্রস্তুত তিন হাসপাতাল


করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় সিলেটের দুটি হাসপাতালের ১২০ শয্যা প্রস্তুত করা হয়েছে। এর পাশাপাশি প্রয়োজনে প্রস্তুত রাখা হয়েছে আরও একটি ৩০ শয্যার হাসপাতাল।

সিলেটের সিভিল সার্জন ও করোনা মোকাবিলায় জেলা প্রশাসন গঠিত মাল্টিসেক্টরাল কমিটির সদস্য সচিব ডা. প্রেমানন্দ মণ্ডল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের গঠিত মাল্টিসেক্টরাল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

ডা. প্রেমানন্দ বলেন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) ১০০টি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়া সিলেট সংক্রামক ব্যাধি হাসপাতালের আর ২০টি বেড প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে সদর উপজেলার খাদিনপাড়ায় ৩০ শয্যার হযরত শাহপরাণ (রহ.) হাসপাতাল প্রস্তুত রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এ পর্যন্ত জেলার কোথাও করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। তবে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে শয্যা প্রস্তুত করে রাখা হয়েছে বলে জানান সিভিল সার্জন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: