সর্বশেষ আপডেট : ২৮ মিনিট ৪ সেকেন্ড আগে
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে ভারতীয় মদসহ তিনজন গ্রেপ্তার

লাক্কাতুরা চা-বাগান এলাকায় অভিযান, ৫৮ বোতল মদ জব্দ

স্টাফ রিপোর্টার ::

সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৫৮ বোতল ভারতীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ।

এসএমপির মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল লাক্কাতুরা চা-বাগানের স্বপ্নকলি এলাকায় জনৈক সুজন মুদির বাড়ির পাশের সড়কে অভিযান চালায়।

এ সময় একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১২ বোতল রয়্যাল স্ট্যাগ এবং ৪৬ বোতল আইকনিক হোয়াইট ফাইনেস্ট ইন্টারন্যাশনাল গ্রেইন হুইস্কি উদ্ধার করা হয়। মোট ৫৮ বোতল মদ উদ্ধারের পাশাপাশি তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেবাশীষ গোয়ালা (২৬), আগুন লোহার (২৩) ও সন্তোষ লোহার (২৬)। পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, তাঁদের সবার বাড়ি লাক্কাতুরা চা-বাগানের স্বপ্নকলি উপরপাড়া এলাকায়।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ২৪(খ) ও ৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ৩৬, তারিখ ২৭ অক্টোবর ২০২৬। গ্রেপ্তার ব্যক্তিদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: