সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে’

স্টাফ রিপোর্টার ::

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সোহেল বলেছেন, সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নতুন আইনজীবী ও আইনের শিক্ষার্থীদের সততা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ পেশায় রাতারাতি যশ, খ্যাতি ও সম্মান অর্জন করা যায় না। ব্যাপক পড়াশোনা ও অধ্যবসায়ের মাধ্যমে ধৈর্যসহকারে আইনসহ বিজ্ঞান-প্রযুক্তি ও অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জন করতে হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের বিদায় সংবর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনইইউবি ল সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত আইন ও বিচার বিভাগের চার ব্যাচের উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ বার কাউন্সিলের চূড়ান্ত পরীক্ষায় সদ্য সনদপ্রাপ্ত ১২ জন নবীন আইনজীবীকে শুভেচ্ছা জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর, স্কুল অব সায়েন্সের ডিন ও এমপিএইচ বিভাগের প্রধান প্রফেসর ডা. রনজিত কুমার দে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এনইইউবির আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ড. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোবায়ের বখত জুবের।

বিভাগের শিক্ষার্থী এহসানুর রহমান, নীপা শীল ও মাফিয়া বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী এবং নবীন আইনজীবীদের পক্ষে তৌকির আহমেদ, বদরুজ্জামান, তাহমিনা নূর মৌলী, সারওয়ার আহমদ মাহিন, সাইফুল ইসলাম ও রেদওয়ান আহমদ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান রথীন্দ্র চন্দ্র গোপ, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মিসেস সুইটি খানম, আইন ও বিচার বিভাগের শিক্ষক ব্যারিস্টার চৌধুরী এমএফইউএইচ হাশমী, মাহমুদ উন-নবী রূপক, আহমদ হোসেন আক্কাস, মকবুল হোসেন নোমান, মাহদী হাসান ফাগুন ও ঐশ্বরিয়া দাশ ঐশীসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে সন্ধ্যায় এনইইউবি প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: