সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ১০ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

তৃণমূল কংগ্রেসের আরও এক রাজ্যসভার সংসদ সদস্যের ইস্তফা

ডেইলি সিলেট ডেস্ক ::

লোকসভায় ২০ জন তৃণমূল কংগ্রেস সংসদ সদস্যের ‘বিদ্রোহের’ মধ্যেই রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন আরও এক তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য।

রাজ্যসভার সংসদ সদস্যের পদ থেকে সুখেন্দু শেখর রায়ের ইস্তফার পরে বৃধবার পদত্যাগ করলেন সুস্মিতা দেব।
সংসদের উচ্চকক্ষের পদ ছাড়ার পাশাপাশি সুখেন্দু শেখর রায়ের মতোই তিনিও দলের সদস্যপদ ছেড়ে দিয়েছেন বলে জানা যাচ্ছে।

আসামের বরাক উপত্যকাতেই রাজনৈতিক জীবনের শুরু মিজ. দেবের। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে তিনি যোগ দেন ২০২১ সালে। তার বাবা সন্তোষমোহন দেব ছিলেন আসামের বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকার কংগ্রেস নেতা, কেন্দ্রীয় সরকারে মন্ত্রীও ছিলেন তিনি।

মমতা ব্যানার্জী তাকে আসাম সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে তৃণমূল কংগ্রেসের সংগঠন বিস্তারের দায়িত্ব দেন।

২০২১ সালে রাজ্যসভার সংসদ সদস্য হন সুস্মিতা দেব। তারপর আবারও ২০২৪ সালে ফের তাকে রাজ্যসভায় পাঠান মমতা ব্যানার্জী। মেয়াদ শেষের আগেই তিনি নিজের ইস্তফা পত্র জমা দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষণনকে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: