সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ১৮ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে ঐতিহ্যবাহী শিল্প সংরক্ষণে ‘সাজি’ জাদুঘরের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি::

বড়লেখার বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে ঐতিহ্যবাহী বাঁশ-বেত, মৃৎ ও আগর শিল্প সংরক্ষণে নির্মিত জাদুঘর “সাজি”-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন আহমেদ মিঠু।

অনুষ্ঠানের শুরুতেই বিএনসিসি ও স্কাউট দলের সুসজ্জিত সদস্যরা প্রধান অতিথিকে “গার্ড অব অনার” প্রদান করে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়। পরে তিনি জাদুঘর “সাজি”-এর উদ্বোধন করেন।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তোফায়েল আহমদের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রভাষক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন জীবন হোসেন, গীতা পাঠ করেন বৈশাখী রাণী নাথ এবং বাইবেল পাঠ করেন রকি পঃস্ন। শুভেচ্ছা বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মাধবী লতা মাধবী।

অনুষ্ঠানে জাদুঘর ও বড়লেখার ঐতিহ্য নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় বক্তব্য দেন রায়হান আহমদ, সানোয়ার হোসেন, সাব্বির আহমদ ও সালাউদ্দিন শুভ।

প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, বড়লেখার ঐতিহ্যবাহী বাঁশ, বেত ও মৃৎশিল্প আজ হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে এসব শিল্প ও সংস্কৃতিকে পরিচিত করতে কলেজে এ ধরনের জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বড়লেখার এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে এখনো অনার্স কোর্স চালু না হওয়াকে তিনি সবার ব্যর্থতা হিসেবে দেখেন। অতীতে যারা রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন, তাদেরও এ দায় রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে ইতোমধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে অনার্স কোর্স চালুর বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষাখাতে আগামী বাজেটে সর্বোচ্চ বিনিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি। কলেজের সীমানা প্রাচীর নির্মাণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী জুলাই-আগস্টে বড় বাজেট অনুমোদন হলে সেপ্টেম্বরের মধ্যেই দেয়ালের কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

তিনি বলেন, কলেজের অধ্যক্ষ দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠান পরিচালনা করছেন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। শুধু শিক্ষা নয়, গুণগত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাহবুব আলম মাহবুব, আবু মুসা মো. তারেক এবং কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সবুর।

এছাড়াও উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাব-এর সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রবসহ উপজেলা বিএনপি, ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: