![]()


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বেসরকারিভাবে বিজয়ী হওয়ায় শুকরানা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
এদিকে দেশব্যাপী বিএনপির বিপুল আসনে বিজয় উপলক্ষে শুক্রবার ‘দোয়া ও শুকরিয়া দিবস’ পালনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাদ জুম্মা সিলেট মহানগরীর বিভিন্ন মসজিদে ‘গণতন্ত্রের মা’ ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী মহানগরীর আওতাধীন থানা, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।-বিজ্ঞপ্তি