সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ২৪ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন

স্টাফ রিপোর্টার :

সিলেটেও স্থাপিত হলো জুলাই স্মৃতিস্তম্ভ। গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে এসে পৌছার পর নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গনে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়।

সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু জাফর ও উপসহকারী প্রকৌশলী আমজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, এটি উদ্বোধনের তারিখ বা উদ্বোধন সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই।

এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান বলেন, উদ্বোধন সংক্রান্ত ব্যাপারে এখনো আমাদের কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো নির্দেশনা পাঠালে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

জানা গেছে, জুলাই অভ্যুত্থান স্মরণে রাজধানী ঢাকাসহ সারাদেশে জেলা পর্যায়ে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে অন্তর্বর্তী সরকার। রাজধানীর শাহবাগ ও অন্য ৬৩ জেলার প্রতিটির গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হচ্ছে এই স্মৃতিস্তম্ভ। প্রতিটি স্তম্ভ নির্মাণে ব্যয় হয়েছে ১৪ লাখ টাকা। আর সারাদেশের জন্য প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯ কোটি টাকা। ১৮ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্তের এই স্তম্ভে থাকছে গতবছরের জুলাই আন্দোলনে ব্যবহৃত নানা স্লোগান, কবিতা ও গ্রাফিতি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই উদ্যোগে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং গণপূর্ত মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে। স্থাপনাটিতে এমনভাবে বিভিন্ন লেখা আছে, যা ভেতরে আলো জ্বালানোর পর দুই পাশ থেকে মানুষ পড়তে পারবে। এছাড়াও দেড় ফুট চওড়া একটি বেদিও তৈরি করা হচ্ছে, যেখানে মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: