সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
সোমবার, ১৩ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আসছে আধুনিক প্রযুক্তি

স্টাফ রিপোর্টার ::

সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও টেকসই করতে একটি সময়োপযোগী উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে লন্ডনভিত্তিক পরিবেশবান্ধব প্রকল্পভিত্তিক সংস্থা ইকো সলিউশন এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে সিটি কর্পোরেশন।

গতকাল (বুধবার) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং ইকো সলিউশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমিন স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। তিনি বলেন, “সিলেটের উন্নয়নে প্রবাসী সন্তানদের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ইকো সলিউশনের নেতৃত্বে রয়েছে এই শহরে বেড়ে ওঠা তরুণরা। আমি বিশ্বাস করি, তারা আন্তরিকভাবে কাজ করবে নগরীকে সুন্দর ও আধুনিক করে গড়ে তুলতে। সিটি কর্পোরেশন সর্বোচ্চ সহযোগিতা করবে এই প্রকল্প বাস্তবায়নে।”

চুক্তি অনুযায়ী, ইকো সলিউশন প্রথমে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করে ২০২৬ সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করবে। এরপর Green Climate Fund (GCF) সহ আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে অর্থায়ন এনে প্রকল্পটি বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।

ইকো সলিউশনের সিইও মো. আব্দুল মোমিন বলেন, “সঠিক পরিকল্পনা ও স্বচ্ছতার অভাবে আন্তর্জাতিক পরিবেশ তহবিলের অনেক অর্থ কাজে লাগানো সম্ভব হয় না। আমাদের লক্ষ্য সিলেটকে একটি পরিবেশবান্ধব, স্মার্ট ও মডেল নগরীতে রূপান্তর করা।”

এই প্রকল্পের আওতায় নগরবাসীর মধ্যে জনসচেতনতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্য সংগ্রহ এবং বর্জ্য থেকে শক্তি উৎপাদনের কার্যক্রম হাতে নেওয়া হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, ইংল্যান্ড প্রবাসী মো. সাঈদ আল মোমিন মিশু, সাংবাদিক মো. মঈন উদ্দিন মঞ্জু, মিসবাহ উদ্দীন আহমদ, হাসান মো. শামীম এবং মো. হাবিবুর রহমান সুমন প্রমুখ।

নগর উন্নয়নে প্রবাসীদের এমন অবদান এবং ইকো সলিউশনের এই উদ্যোগ নগরবাসীর জন্য আশার আলো জাগিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: