![]()



ভূমিকম্প পরিস্থিতি মোকাবেলায় সতর্কতামুলক ব্যবস্থার অংশ হিসেবে বন্ধ ঘোষিত ৬ মা’র্কে’টে অ’ভিযান পরিচালনা করেছেন সিসিক ও জে’লা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সোমবার (৩১ মে) সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় ও জে’লা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন অ’ভিযান পরিচালনা করেন।
নগরের সুরমা মা’র্কেট, সিটি সুপার মা’র্কেট, মধুবন সুপার মা’র্কেট, সমবায় মা’র্কেট, মিতালী ম্যানশন ও রাজা ম্যানশন পরিদর্শন করে এই অ’ভিযান পরিচালনা কালে কয়েকটি দোকান খোলা পাওয়া যায়। তাৎক্ষনিক ভাবে সেগুলো বন্ধ করে দেয়া হয় এবং মাইকিং করে সচেতনতা সৃষ্টির লক্ষে ভূমিকম্পে করনীয় নির্দেশাবলী প্রচার ও সর্তক থাকতে অনুরোধ জানান।
এছাড়া নগরের হাউজিং এস্টেটের একটি আবাসিক ভবন হেলে পড়ার সংবাদে সরেজমিনে পরিদর্শন করেন তারা।
এদিকে আতঙ্কিত না হয়ে সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণের লক্ষে ভূমিকম্পে নাগরিকদের করণীয় বিষয়ে নির্দেশাবলী মাইকিং এর মাধ্যমে নগর জুড়ে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, রোববার (৩০ মে) সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিলেট জে’লা প্রশাসন, গণপূর্ত বিভাগ, ফায়ার সার্ভিস, মহানগর পু’লিশ সহ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে পরিচালিত অ’ভিযানে নগরের ঝুঁ’কিপূর্ণ ভবনের তালিকা ভবন/মা’র্কেট ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।ে