![]()


সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২য় তলায় স্থাপিত পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর শনিবার আরো ৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় শনিবার (১৩ জুন) রাতে জানান, শনিবার মোট ১৮১ জনের টেস্ট করা হলে ৪৭ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্ত ৪৭ জনই সিলেট জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এর আগে ১২ জুন ওসমানীর পিসিআর ল্যাব থেকে ১৮১টি নমুনা পরীক্ষার পর সিলেটের ৪০ জনের রিপোর্ট করোনা পজেটিভ আসে।