সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাক্‌স্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতার গান নিয়ে অ্যাবাউট ডার্কের ‘নিরাকার’

ডেইলি সিলেট ডেস্ক ::

দেশের বিকল্পধারার রক ব্যান্ড ‘অ্যাবাউট ডার্ক’-এর নতুন গান ‘নিরাকার’ প্রকাশ পেয়েছে। বাক্‌স্বাধীনতা, মানবাধিকার ও ব্যক্তি স্বাধীনতার মতো বিষয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে গানটি।

ব্যান্ডটির নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।

ব্যান্ডটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মানুষের কণ্ঠরোধ, চিন্তার স্বাধীনতা সংকুচিত করা এবং সামাজিক চাপে নিজস্ব পরিচয় হারিয়ে ফেলার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে গানটির সুর ও কথায় এসব বিষয় তুলে ধরা হয়েছে।

গানটি নিয়ে অ্যাবাউট ডার্কের পক্ষ থেকে শিল্পী মুন জানিয়েছেন, ‘নিরাকার’ মূলত মানুষের অসহায়ত্ব, বিলুপ্ত হতে বসা অস্তিত্ব এবং হারানো স্বাধীনতা ফিরে পাওয়ার ব্যাকুল আকুতির এক বয়ান। গানের প্রতিটি ছত্রে সামাজিক চাপ, আরোপিত মূল্যবোধ ও ক্ষমতার প্রভাবে সাধারণ মানুষের চিন্তা প্রকাশের পথ অবরুদ্ধ হয়ে পড়ার নির্মম বাস্তবতা ফুটে উঠেছে।

২০১৬ সালে যাত্রা শুরু করে সংগীত অঙ্গনে এক দশক পূর্ণ করতে চলেছে অ্যাবাউট ডার্ক। এই পথচলায় ‘কোন মোহে’, ‘তুমি’, ‘কালো মানুষ’ ও ‘লাইন’ শিরোনামে একাধিক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছে ব্যান্ডটি।

অ্যাবাউট ডার্কের বর্তমান লাইনআপে রয়েছেন মুন (ভোকাল), নাসির উল্লাহ ছুট্টি ও আরফান আহমেদ পূর্ণ (গিটার), আদনান আহমেদ ফিরোজ (বেজ) এবং জাকির (ড্রামস)।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: