সর্বশেষ আপডেট : ৪১ মিনিট ২৬ সেকেন্ড আগে
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চার দিন জ্বরের পর কৃষ্ণকলির ডেঙ্গু শনাক্ত

ডেইলি সিলেট ডেস্ক ::

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকলি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চার দিন জ্বর থাকার পর বৃহস্পতিবার তার ডেঙ্গু শনাক্ত হয়। শনিবার আবার পরীক্ষা করা হবে; প্লাটিলেট কমে গেলে তাকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে।

এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকলি।

কৃষ্ণকলির মেয়ে অমৃতাঞ্জলি শ্রেষ্ঠশ্বরী শুক্রবার গ্লিটজকে বলেন, “মা বাসাতেই আছেন। চারদিন ধরে জ্বর থাকার পর বৃহস্পতিবার তার ডেঙ্গু ধরা পড়েছে। শনিবার আরেকটি টেস্ট করা হবে। এতে যদি দেখা যায় প্লাটিলেট অনেক কমে গেছে, তখন হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হবে।”

মায়ের সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন শ্রেষ্ঠশ্বরী।

২০০৭ সালে ‘সূর্যে বাঁধি বাসা’ অ্যালবাম দিয়ে আত্মপ্রকাশ করেন কৃষ্ণকলি। পরবর্তীতে ‘আলোর পিঠে আঁধার’ ও ‘বুনোফুল’ নামে পরে আরও দুটি অ্যালবাম প্রকাশ পায় তার।

ঈদের দ্বিতীয় দিনে যত সংগীতানুষ্ঠান

এরপর থেকে নিয়মিত গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। কৃষ্ণকলির ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে নতুন নতুন গান।

২০১০ সালে ‘মনপুরা’ সিনেমায় ‘যাও পাখি বলো তারে’ গানটির জন্য শিল্পী চন্দনা মজুমদারের সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: