সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোর পাশাপাশি গুণগত শিক্ষায় গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ::

শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

তিনি বলেন, শিক্ষার সুযোগ সবার কাছে পৌঁছে দিতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে। তবে শুধু নতুন ভবন নির্মাণ করলেই হবে না, একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নেও গুরুত্ব দিতে হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিলেট নগরের জিন্দাবাজারে সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি বিদ্যালয়কে শিক্ষার্থীদের জ্ঞান ও মেধা বিকাশের উপযুক্ত কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। কোমলমতি শিশুদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে আধুনিক ও মানসম্মত অবকাঠামোও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, নতুন ভবন নির্মাণের ফলে স্থানীয় শিক্ষার্থীরা আরও উন্নত ও সুন্দর পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে।

উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুমকুম ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সদর উপজেলার ইউএনও খোশনূর রুবাইয়াত, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ এবং উপজেলা শিক্ষা অফিসার শরীফ মো. নেয়ামত উল্লাহ।

এ সময় সিলেট মহানগর বিএনপির সহসভাপতি মাহবুব কাদির শাহী, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলা উদ্দিনসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভবন উদ্বোধন অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন শফিক-রফিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আতাউর রহমান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্রী নুসরাত জাহান জেরিন এবং গীতা পাঠ করেন পুনম শর্মা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: