সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিয়ানীবাজারে অসহায় পরিবারের হাতে ঘরের চাবি তুলে দিলেন এমপি এমরান

বিয়ানীবাজার প্রতিনিধি :

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিয়ানীবাজারে ‘মুহিবুছ সামাদ ও কামরুন্নেছা চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর অর্থায়নে নির্মিত একটি ঘরের চাবি উপকারভোগী পরিবারের কাছে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এমরান আহমদ চৌধুরী বলেন, যুক্তরাজ্য প্রবাসী ও কমিউনিটি নেতা মঞ্জুরুস সামাদ চৌধুরী তাঁর বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত ট্রাস্টের মাধ্যমে বিয়ানীবাজারের অসহায় মানুষের জন্য ইতোমধ্যে প্রায় অর্ধশত ঘর নির্মাণ করে দিয়েছেন বলে তাঁকে জানানো হয়েছে। মঙ্গলবারও একটি অসহায় পরিবারের কাছে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিরা এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে এলে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, সিলেট মহানগর জাসাসের সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক রায়হান এইচ খান, ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শামিম আহমদ ও মহানগর জাসাস নেতা সি এম আব্দুল্লাহ আরিফসহ অনেকে।

এদিকে মঙ্গলবার দিনভর বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শন ও সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করেন এমপি এমরান আহমদ চৌধুরী।

এর মধ্যে ছিল হেতিমখানি জামে মসজিদ ও সংলগ্ন সড়ক, কাদিমলিক-কলাপাড়া গ্রামের রাস্তা, দিঘীরপার রাস্তা, খাসা-কাদিমলিক রাস্তা, কনকলস সিএন্ডবি থেকে মেঘার খাল, করগ্রাম সিএন্ডবি রাস্তা এবং উজানটাকি সুরমা ডাইক থেকে সিএন্ডবি পর্যন্ত সড়ক পরিদর্শন।

এছাড়া রায়খাইলের স্কুল ভবন ও নদীভাঙন এলাকা, রামধা ত্রিমুহনী থেকে সুরমা নদী পর্যন্ত ড্রেন, নিজ মোহাম্মদপুর, উত্তর চন্দগ্রাম, চন্দগ্রাম মোকাম-বায়তুর রাহাহ জামে মসজিদ সড়ক ও চন্দগ্রাম পূর্ব সড়ক পরিদর্শন করেন তিনি।

রায়খাইল গ্রামে মঞ্জুরুস সামাদ চৌধুরীর ট্রাস্টের পক্ষ থেকে নির্মাণাধীন একটি ঘরের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন এমপি এমরান আহমদ চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: