সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এ কারণেই বাংলাদেশ টেস্ট খেলার যোগ্য: উসমান খাজা

ডেইলি সিলেট ডেস্ক ::

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটার উসমান খাজা। বাংলাদেশের এমন অসাধারণ পারফরম্যান্সকে টেস্ট ক্রিকেটের প্রকৃত সৌন্দর্যের উদাহরণ হিসেবে দেখছেন তিনি।

রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানান খাজা।

তিনি লিখেছেন, ‘বাংলাদেশকে অভিনন্দন। কী অসাধারণ জয়! টেস্ট ক্রিকেট আসলে এমনই হওয়া উচিত। আর এ কারণেই বাংলাদেশ টেস্ট খেলার যোগ্য একটি দেশ। অনেক সম্মান।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে ৯ উইকেটের জয় বাংলাদেশের টেস্ট ইতিহাসে অন্যতম স্মরণীয় সাফল্য। এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: