সর্বশেষ আপডেট : ৪৫ মিনিট ১৫ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মেসিকে ম্যারাডোনার ‘নকল’ বললেন পাকিস্তান কোচ

ডেইলি সিলেট ডেস্ক ::

সামনে সাফের ট্রফি। ভারতের বিপক্ষে ফাইনালের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন পাকিস্তানের কোচ নলবার্তো সোলানো। হঠাৎ উঠে এলো দিয়েগো ম্যারাডোনার প্রসঙ্গ। মুহূর্তেই স্মৃতির পাতায় হারিয়ে গেলেন পেরুর সাবেক তারকা। যে ম্যারাডোনার সঙ্গে একদিন হাত মেলানোর স্বপ্ন দেখতেন, সেই ফুটবল জাদুকরেরই সতীর্থ হয়েছিলেন বোকা জুনিয়র্সে। এবার পাকিস্তানকে প্রথম সাফ শিরোপা এনে দিয়ে ইতিহাস গড়তে চান সোলানো।

ম্যারাডোনার স্মৃতিচারণায় আবেগাপ্লুত সোলানো বললেন, ‘১৫ বছর বয়সে স্বপ্ন দেখতাম পেরুর জাতীয় দলে খেলব। ম্যারাডোনার সঙ্গে হাত মেলাব। ঈশ্বরের আশীর্বাদে বোকা জুনিয়র্সে তার সতীর্থ হয়েছিলাম। অসাধারণ ফুটবলার ছিলেন তিনি। আজ আপনারা মেসির কাছ থেকে যা দেখেন, তা হচ্ছে ম্যারাডোনার রেপ্লিকা।’

গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-২ গোলে হেরেছিল পাকিস্তান। তবে এবার পূর্ণ শক্তির দল পাচ্ছেন সোলানো। তার কথায়, ‘ভারতকে সম্মান করি। গত ১০-১৫ বছরে ওরা অনেক উন্নতি করেছে। প্রথম ম্যাচে আমাদের প্রস্তুতি ও মনোযোগে ঘাটতি ছিল। এবার পরিস্থিতি আলাদা।’

বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালের ৪৮ ঘণ্টার মধ্যেই ফাইনাল। ক্লান্তি নিয়ে ভাবতে নারাজ সোলানো। বললেন, ‘ফাইনালে কোনো অজুহাত চলে না। শিরোপার জন্য সবটুকু দেব।’

ক্রিকেট, হকি ও স্কোয়াশের দেশ পাকিস্তানে ফুটবলের নতুন জাগরণ চান তিনি, ‘আমরা ইতিহাস গড়তে চাই। ছেলেদের ওপর বিশ্বাস রয়েছে।’ একদিন ম্যারাডোনার পাশে দাঁড়িয়ে স্বপ্নপূরণ হয়েছিল সোলানোর। এবার তার স্বপ্ন পাকিস্তানের ফুটবলে নতুন ইতিহাস লেখা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: