সর্বশেষ আপডেট : ২৫ মিনিট ৪৭ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঐতিহাসিক সম্পর্ক জোরদার: আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টার বৈঠক

ডেইলি সিলেট ডেস্ক ::

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন শ্রমবাজার সম্প্রসারণ, বিশেষ করে ট্যাক্সি ও ট্রাকচালক পেশায় কাজের বিশাল সুযোগ সৃষ্টি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহ্‌দী আমিনের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদির এক সৌজন্য সাক্ষাতে এই সম্ভাবনা নিয়ে বিস্তারিত কথা হয়।

বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক এবং মুসলিম ভ্রাতৃত্বের গভীর বন্ধন নিয়ে বিশদ আলোচনা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে গড়ে ওঠা দুই দেশের এই সুদৃঢ় সম্পর্কের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্মরণ করা হয়।

এছাড়া, সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধান মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের সূত্র ধরে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন তারা।

জনগণের সঙ্গে জনগণের নিবিড় যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি আমিরাতে দক্ষ শ্রমিক পাঠানোর বিষয়ে বৈঠকে বিশেষ জোর দেওয়া হয়। জনশক্তি রপ্তানির বাইরেও দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ বৃদ্ধি এবং জ্বালানি খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।

পাশাপাশি, বাংলাদেশের অবকাঠামো ও শিল্প খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আমিরাতের রাষ্ট্রদূত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: