সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৯ পুলিশ সদস্য

ডেইলি সিলেট ডেস্ক ::

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ পুলিশ সদস্য। খবর আনাদোলু এজেন্সির।

বৃহস্পতিবার প্রাদেশিক পুলিশ সদর দপ্তর এক বিবৃতিতে জানায়, বুধবার রাতে আফগানিস্তান সীমান্তসংলগ্ন হাঙ্গু জেলায় এ হামলার ঘটনা ঘটে। হামলার পর নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ১৫ হামলাকারী নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী ‘ফিতনা আল-খাওয়ারিজ’ এ হামলা চালিয়েছে। পাকিস্তান সরকার টিটিপির সদস্যদের বোঝাতে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে।

দীর্ঘদিন ধরেই টিটিপি পাকিস্তানের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনী এবং সরকারি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়া ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: