সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইরানে মার্কিন বিমান হামলা, বিস্ফোরণে কাঁপল একাধিক এলাকা

ডেইলি সিলেট ডেস্ক ::

ইরানের অভ্যন্তরে বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে রাতভর একের পর এক বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

মার্কিন সময় বুধবার (২৯ জুলাই) রাত ৮টায় (গ্রিনিচ মান সময় রাত ১২টা) এই হামলা শুরু হয়। পরে ইরানের দক্ষিণাঞ্চলীয় একাধিক প্রদেশ ও দ্বীপে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি।

ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বুশেহর প্রদেশে বিমান হামলার পর শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে বলে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি নিশ্চিত করেছে। তবে এতে পারমাণবিক কেন্দ্রের কোনো ক্ষতি হয়েছে কি না বা হতাহতের সংখ্যা কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আইআরআইবির প্রতিবেদনে খোজেস্তান প্রদেশের সহকারী নিরাপত্তা মন্ত্রীর বরাতে জানানো হয়েছে, মার্কিন সামরিক বাহিনী আবদানের কিছু নির্দিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছে।

এ ছাড়া হরমুজগান প্রদেশের বন্দরনগরী বান্দর আব্বাস এবং কেশম, কিশ ও আবু মুসা দ্বীপে ভারী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে হরমুজগানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিজিক শহরে কোনো হামলা হয়নি বলে নিশ্চিত করেছেন।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ফার্স প্রদেশের কাজরুন শহরের উপকণ্ঠে মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়েছে।

একই সময়ে কেশম দ্বীপের একটি লোকালয়ে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং সেখানে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তাসনিম। তবে এতে কোনো হতাহত হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

অন্যদিকে, কিশ দ্বীপে দুটি বড় ধরনের বিস্ফোরণের খবর দিয়েছে তাসনিম। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বীপটির বিমানবন্দর ও ফেরি চলাচল পরিষেবা এখনো স্বাভাবিক ও কার্যকর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: