![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ পুনর্বহালের পর থেকে ১৮টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সময়ে দুটি জাহাজ অচল করা হয়েছে এবং আরও দুটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে বলে মঙ্গলবার সেন্টকম জানিয়েছে।
সেন্টকমের দাবি, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর রাখতে এবং সংশ্লিষ্ট অভিযান পরিচালনায় বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে ২০টির বেশি মার্কিন নৌযান মোতায়েন রয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানের সঙ্গে সমঝোতা না হলে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোর একটি সংলগ্ন ভূগর্ভস্থ সুরক্ষিত ‘মাউন্ট পিকঅ্যাক্স’ স্থাপনা, সেতু এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো হতে পারে।
তবে ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তিনি আরও জানান, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধে কূটনৈতিক প্রচেষ্টাকে সুযোগ দিতে ইরানের ওপর হামলা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।