![]()

ডেইলি সিলেট ডেস্ক ::
চীনের তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরানে পাঠানোর জন্য পাকিস্তান ট্রানজিট সুবিধা দেবে, এমন একটি প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। খবর আনাদোলু এজেন্সির।
বুধবার পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) আনাদোলুকে জানায়, এ ধরনের সব দাবি ভিত্তিহীন এবং সত্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
আইএসপিআর বলেছে, এ ধরনের জল্পনা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে।চীনের তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরানে পাঠানোর জন্য পাকিস্তান ট্রানজিট সুবিধা দেবে, এমন একটি প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। খবর আনাদোলু এজেন্সির।
বুধবার পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) আনাদোলুকে জানায়, এ ধরনের সব দাবি ভিত্তিহীন এবং সত্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
আইএসপিআর বলেছে, এ ধরনের জল্পনা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে।
ইরানে চীনা ক্ষেপণাস্ত্র পাঠাতে ট্রানজিট দেওয়ার খবর প্রত্যাখ্যান করল পাকিস্তান
ইরাকে হামলা ইস্যুতে সৌদির পক্ষে অবস্থান নিল আরব দেশগুলো
এর আগে বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে ইরান কয়েক সপ্তাহের মধ্যে চীনের তৈরি প্রায় ৪০০টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে পারে।
প্রতিবেদনটিতে অজ্ঞাত সূত্রের বরাতে বলা হয়, প্রাথমিক চালানগুলো পশ্চিম চীনের উরুমচি থেকে আকাশপথে পাঠিয়ে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ইরানে পৌঁছানোর পরিকল্পনা করা হয়েছে। তবে চালানগুলো পাকিস্তানের মধ্য দিয়ে আকাশপথে নাকি স্থলপথে যাবে, তা স্পষ্ট করা হয়নি।
পাকিস্তান অবশ্য এ ধরনের কোনো পরিকল্পনার অস্তিত্ব অস্বীকার করেছে। দেশটির বাহিনী দাবি করেছে, চীনের অস্ত্র ইরানে যাবে কিনা তাও তারা জানেন না। সেখানে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহারের প্রশ্নই আসে না।