সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অনিবন্ধিত মোবাইল ব্যবহারকারীদের যে সুখবর দিল বিটিআরসি

ডেইলি সিলেট ডেস্ক ::

আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে বন্ধ হয়ে যাবে সব ধরনের অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট। তবে, এর মধ্যেই যারা অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহার করছেন, তাদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সংস্থাটির নতুন ঘোষণা অনুযায়ী, ১৬ ডিসেম্বরের আগে দেশের নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোন স্বংক্রিয়ভাবেই নিবন্ধিত হয়ে যাবে।
রোববার (১৬ নভেম্বর) এ বার্তা দিয়েছে বিটিআরসির।

সেখানে বলা হয়েছে, ‘১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট (বৈধ বা অবৈধ বা ডাটাবেইজে পাওয়া যায়নি) স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং তা নেটওয়ার্কে সচল থাকবে।’

বার্তায় আরও বলা হয়, আগামী ১৬ ডিসেম্বরে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমটি চালু হতে যাচ্ছে। ১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সকল মোবাইল হ্যান্ডসেট (বৈধ বা অবৈধ বা ডাটাবেইজে পাওয়া যায়নি) স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং তা নেটওয়ার্কে সচল থাকবে।

মোবাইল হ্যান্ডসেট ক্রয়ের পূর্বে বৈধতা যাচাই করার পদ্ধতি

আপনার হ্যান্ডসেটের IMEI নাম্বার জানার জন্য ডায়াল করুন *#06#। অতঃপর মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখে ১৬০০২ নম্বরে প্রেরণ করুন। ফিরতি মেসেজ এর মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানতে পারবেন।

এনইআইআর সম্পর্কিত তথ্য সেবা

এনইআইআর সম্পর্কিত যে কোন তথ্য জানার প্রয়োজন হলে বিটিআরসির হেল্পডেস্ক নম্বর ১০০ এ কল করুন। যেকোনো অপারেটরের মোবাইল নাম্বার থেকে ডায়াল করুন *16161#।

সংশ্লিষ্ট মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার নম্বর ১২১ এ ডায়াল করে অথবা কাস্টমার কেয়ার সেন্টারে সরাসরি যোগাযোগ করে এ সংক্রান্ত সেবা নিন।

NEIR সংক্রান্ত সাধারণ জিজ্ঞাসার সমাধান পেতে ভিজিট করুন http://neir.btrc.gov.bd।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: