সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
রবিবার, ১২ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার শোক পালন করেবে বিএনপি

ডেইলি সিলেট ডেস্ক ::

বিএনপির স্থা্য়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার সারাদেশে শোক পালনের ঘোষণা করেছে তার দল। রোববার (১২ জুলাই) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, শোক পালনের অংশ হিসেবে সোমবার ঢাকাসহ সারাদেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।
রোববার ভোরে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাঁচবারের সংসদ সদস্য জমির উদ্দিন সরকার; তার বয়স হয়েছিল ৯৪ বছর।

বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে এবং পরে বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জমির উদ্দিন সরকারের জানাজা হবে। পরে জাতীয় সংসদ প্রাঙ্গণেই দাফন করা হবে সাবেক এই স্পিকারকে।

সংবাদ সম্মেলনে প্রয়াত নেতা জমির উদ্দিন সরকারের আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আমাদের মাঝে আর নেই। তিনি আমাদের থেকে বহু দূরে চলে গেছেন।

জমির উদ্দিন সরকারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে রিজভী বলেন,ছাত্রজীবনে ভাষা আন্দোলন থেকে শুরু করে এদেশের প্রতিটা অধিকারের আন্দোলন, স্বাধীনের আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন, প্রতিটা আন্দোলনে তার অনন্য ভূমিকার কথা এই জাতি কোনোদিন বিস্মৃত হবে না। তিনি ছিলেন সমকালীন রাজনীতির এক জীবন্ত ইতিহাস। তার মহিমান্বিত অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার মৃত্যুতে দেশ হারালো একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে, দেশ হারালো একজন অভিভাবককে।

টানা বৃষ্টির মধ্যে দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট বন্যায় দূর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান রিজভী।

তিনি বলেন, চট্টগ্রামসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল পানিতে ডুবে গেছে। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে আমাদের প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারি, অধ্যাপক আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের নেতা ডা. জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: