সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
শনিবার, ১১ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিরতির অবসান, যে সিনেমা দিয়ে ফিরছেন বুবলী

ডেইলি সিলেট ডেস্ক ::

দীর্ঘ বিরতির পর আবারও ক্যামেরার সামনে ফিরতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। মাতৃত্বের কারণে অভিনয় থেকে দূরে থাকা এই অভিনেত্রী আগামী সেপ্টেম্বরে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে নতুন করে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।

ঈদে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পেলেও প্রচারণা কিংবা জনসমক্ষে খুব একটা দেখা যায়নি বুবলীকে। কন্যাসন্তানের জন্মের পর সন্তান ও নিজের শারীরিক সুস্থতার দিকেই বেশি মনোযোগ দিয়েছেন তিনি। এবার সেই বিরতি কাটিয়ে অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এই নায়িকা।

‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। এতে বুবলীর বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ। বিষয়টি নিশ্চিত করে নির্মাতা গণমাধ্যমকে বলেন, ‘বুবলীর সঙ্গে আমার কথা হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে আগামী সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরবেন বলে কথা দিয়েছেন অভিনেত্রী।’

পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি ও জীবনযাপনকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। সিনেমাটিতে আদর আজাদকে দেখা যাবে একজন শিয়া যুবকের চরিত্রে, আর বুবলী অভিনয় করবেন একজন সুন্নি তরুণীর ভূমিকায়। চরিত্রের প্রয়োজনে দুজনকেই উর্দু ভাষায় সংলাপ বলতে হবে।

নির্মাতা জানান, বুবলী আপাতত সন্তান ও নিজের পরিচর্যায় ব্যস্ত থাকায় তার অংশের শুটিং শুরুর আগে সিনেমার অন্যান্য দৃশ্যের কাজ এগিয়ে নেওয়া হবে।

জাহিদ হোসেন বলেন, ‘বুবলী যেহেতু এখন সন্তান ও নিজের পরিচর্যায় কিছুটা সময় দেবেন, তাই এর মধ্যে আমরা অন্যান্য অংশের শুটিং শুরু করছি। আমাদের লক্ষ্য পুরান ঢাকাকে নিয়ে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ করা।’

নামের কারণে এটি বাণিজ্যিক চলচ্চিত্র বলে মনে হলেও নির্মাতার পরিকল্পনা ভিন্ন। তার ভাষ্য, ‘ঢাকাইয়া দেবদাস’ মূলত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করেই নির্মিত হচ্ছে। এরপর দেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: