সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ২১ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ৪ জুলাই

সিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ আগামী ৪ জুলাই ২০২৬ তারিখে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে। এ উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

‘জ্ঞানে আলোকিত’ মূলমন্ত্রে পরিচালিত প্রতিষ্ঠানটি গত ২৭ বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। প্রতিষ্ঠার এই গৌরবময় দিনে শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে প্রতিষ্ঠানের সকল প্রাক্তন ও বর্তমান প্রধান পৃষ্ঠপোষক, প্রাক্তন সভাপতি, প্রাক্তন অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারীদের, যাঁদের অক্লান্ত পরিশ্রম, নিরলস প্রচেষ্টা ও নিঃস্বার্থ অবদানে প্রতিষ্ঠানটি আজ একটি ঐতিহ্যবাহী ও গৌরবদীপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের নৈতিক, মানসিক ও আত্মিক বিকাশে প্রতিষ্ঠানটি বরাবরই গুরুত্ব দিয়ে আসছে। পাঠ্যক্রমের পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে তাদের বহুমাত্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রতিষ্ঠানটি। অভিভাবকদের সহযোগিতা, শিক্ষকদের শ্রম এবং শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষা, ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে প্রতিষ্ঠানটি সিলেট বিভাগসহ দেশের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

বিশেষ করে পাবলিক পরীক্ষায় ধারাবাহিক সাফল্যের জন্য জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সুপরিচিত। ২০০৪ সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মহামান্য রাষ্ট্রপতির সম্মাননা লাভ করে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে জারীগান (দলীয়) প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন ছাড়াও আঞ্চলিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল), শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ), শ্রেষ্ঠ শিক্ষার্থী (কলেজ) এবং ১৪টি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি।

এছাড়া ২০২৫ ও ২০২৬ সালে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। যুক্তরাজ্যে অনুষ্ঠিত The Queen’s Commonwealth Essay Competition 2025-এ দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তুহিন উদ্দিন পার্থ স্বর্ণপদক এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী নওরিন তিশা রৌপ্যপদক অর্জন করে। সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে শ্রেষ্ঠ স্কুল (ইংরেজি ভার্সন) বিভাগে ২০২৫ সালে দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে প্রতিষ্ঠানটি।

এছাড়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাংলাদেশ স্কাউটসের কনটেন্ট রাইটিং প্রতিযোগিতা, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন, দেশব্যাপী অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা, ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

প্রতিষ্ঠানের ২০২৫ সালের তথ্য অনুযায়ী, সরকারি মেডিকেল কলেজে ১৮ জন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ৪ জন, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৩২ জন এবং স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ১৭ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে। এছাড়া প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে অনেকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, প্রশাসন, চিকিৎসা, প্রকৌশল, আইন, শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন, যা প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, মেধা ও মননের উৎকর্ষ সাধনের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মশক্তিতে বলীয়ান হয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ দেশের একটি কীর্তিমান ও নন্দিত শিক্ষায়তন হিসেবে ভবিষ্যতেও তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীসহ সবার সর্বাঙ্গীণ মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করা হয়।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: