সর্বশেষ আপডেট : ১০ মিনিট ৬০ সেকেন্ড আগে
শুক্রবার, ১৯ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেইলি সিলেট ডেস্ক ::

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাকে মৌখিকভাবে নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। তবে এ বিষয়ে এখনো লিখিত নির্দেশনা জেলা প্রশাসনের কাছে পৌঁছায়নি।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন যে নামগুলো পরিবর্তন করার জন্য। নাম পরিবর্তনের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বা সংশ্লিষ্ট কোনো দপ্তর থেকে দাপ্তরিক চিঠি আসতে পারে বলেও জানান তিনি।

পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, হয়তো চিঠি আসবে। তবে উনি বলেছেন, তাই আমরা শুরু করব। মৌখিক নির্দেশনা পেয়েছি।

এরপর সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে নতুন করে গণশুনানি করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

তিনি বলেন, ইউএনও সাহেব আবার গণশুনানি করবেন। যেখানে যেখানে নাম পরিবর্তনের বিষয় আছে, সেই ইউনিয়নগুলোতে নতুন করে তারিখ দেওয়া হবে। ওই তারিখে সবাই উপস্থিত হবেন। গণশুনানির মাধ্যমে যে নাম উঠে আসবে, সেটাই হয়তো করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: