সর্বশেষ আপডেট : ১৮ মিনিট ৩৭ সেকেন্ড আগে
শুক্রবার, ১৯ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে রাজি: যুক্তরাষ্ট্র

ডেইলি সিলেট ডেস্ক ::

ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।

ওই কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকাল ৪টা থেকে এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা।

ওই কর্মকর্তার ভাষ্য, ইরানের সহায়তায় যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা চুক্তিটি চূড়ান্ত করেছেন।

“আজ দিনের শুরুতে গোলাগুলির ঘটনার পর আমরা যতটুকু জানি, ইসরায়েল ও হিজবুল্লাহ এখন যুদ্ধবিরতিতে রয়েছে।”

ইরান যুদ্ধ নিয়ে সুইজারল্যান্ডে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার শান্তি আলোচনা বাতিল হয়ে যাওয়ার পর ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধবিরতির খবর সামনে এল।

গত কয়েক মাসের দফায় দফায় আলোচনার মধ্যে দিয়ে তেহরান ও ওয়াশিংটন যে ১৪ বিষয়ে সমঝোতায় পৌঁছেছে, সে বিষয়ে শুক্রবার সুইজারল্যান্ডে লুসার্ন শহরে তাদের মধ্যে চুক্তি সই হওয়ার কথা ছিল।

চুক্তি সইয়ের পর একই দিন দুই পক্ষের মধ্যে দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর কথা ছিল। এজন্য লুসার্নে যাওয়ার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের। কিন্তু আগের দিন রাতে সেই আলোচনা স্থগিত হয়ে যাওয়ার তথ্য দেয় হোয়াইট হাউজ।

একই রাতে ইরানের পক্ষ থেকে যেসব বার্তা আসে, তাতেও আলোচনা স্থগিত হয়ে যাওয়ার ইঙ্গিত মেলে।

স্থগিত হয়ে যাওয়ার কারণ কোনো পক্ষের তরফে স্পষ্ট করা হয়নি। তবে অনেকের ধারণা, লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা শান্তি আলোচনায় প্রতিবন্ধকতা তৈরি করে থাকতে পারে।

কারণ তেহরান-ওয়াশিংটনের সমঝোতা স্মারকে বলা হয়েছে, “লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: