সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মস্তিষ্কে বুলেট নিয়ে লড়ছেন রীপা: পাশে দাঁড়াল ‘আমরা বিএনপি পরিবার’

ডেইলি সিলেট ডেস্ক ::

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসাসেবা দিতে গিয়ে গুলিবিদ্ধ হওয়া অকুতোভয় নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শীর্ষ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রীপাকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র নজরে আসার পর তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে এই জুলাই যোদ্ধার সার্বিক অবস্থার খোঁজ নিতে নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর মধ্যবাড্ডায় রীপা গোমেজের বাসায় যান ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। তাঁরা আহত এই নার্সের চিকিৎসার খোঁজখবর নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন ও ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ জুলাই রামপুরা ব্রিজের কাছে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় ৪৭টি ছররা গুলি ও দুটি রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হন নার্স রীপা। সবচেয়ে মারাত্মক আঘাতটি লাগে তাঁর ডান চোখের কোটরে; একটি বুলেট মস্তিষ্কের ১৪ সেন্টিমিটার গভীরে আটকে যায়। বর্তমানে তিনি দৃষ্টিশক্তির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।

একদিকে নিজের চিকিৎসার বিপুল ব্যয়, অন্যদিকে শারীরিক সীমাবদ্ধতায় কাজের সুযোগ কমে যাওয়ায় তীব্র আর্থিক সংকটে পড়েছেন তিনি। বাধ্য হয়ে নিজের চিকিৎসার খরচ জোগাতে অন্য রোগীদের সেবা করে জীবিকা নির্বাহের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই নার্স।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: