সর্বশেষ আপডেট : ৩৫ মিনিট ৫৩ সেকেন্ড আগে
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক ::

নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনের সবাই একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। সর্বশেষ শুক্রবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১৯ বছর বয়সী রনির মৃত্যু হয়েছে।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, রোগীদের বাঁচাতে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা ছিল। কিন্তু দগ্ধের পরিমাণ বেশি হওয়া এবং শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।

এর আগে, শরীরের ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় রোজিনা (৩০) বুধবার বিকেল পৌনে ৪টায় মারা যান। এরপর বৃহস্পতিবার ভোর ৪টায় রোজিনার স্বামী শরিফ (৩৪) এবং দুপুর ২টা ২০ মিনিটে রোজিনার ভাই রিয়াজ (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুজনেরই শরীরের ৪০ শতাংশ দগ্ধ হওয়ার পাশাপাশি শ্বাসনালি পুড়ে গিয়েছিল।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর রাত দেড়টার দিকে কাঁচপুর এলাকার একটি আবাসিক ঘরের গ্যাস লিকেজ থেকে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজন ও এক প্রতিবেশী দগ্ধ হলে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: