সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত ও পাঁচজন আহত

ডেইলি সিলেট ডেস্ক ::

কানাডার টরেন্টো শহরে নির্বিচার গুলিবর্ষণের এক ঘটনায় দুইজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছে।

শনিবার মিডটাউন টরেন্টোতে কানাডার সবচেয়ে বড় লাতিন থিমের বার্ষিক সাংস্কৃতিক উৎসব সেন্ট ক্লেয়ার ফেস্টিভ্যালে সালসা নাচ ও সঙ্গীত চলাকালে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে; সিটিভি নিউজের বরাতে জানিয়েছে রয়টার্স।

পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা ঘটনাস্থলে বন্দুকের গুলিতে আহত পাঁচজনকে শনাক্ত করেন। গুলিবিদ্ধ আরও দুইজনকে সেখানেই মৃত ঘোষণা করা হয়। আহতদের কার কী অবস্থা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

কর্তৃপক্ষ লোকজনকে ঘটনাস্থল এড়িয়ে চলার ও পুলিশের সব নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত ও দায়ীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

টরেন্টো পুলিশ বিভাগ তাদের দাপ্তরিক এক্স একাউন্টে যে তথ্য দিয়েছে তার বাইরে বিস্তারিত জানাতে রাজি হননি পুলিশের মুখপাত্র।

পুলিশ জানিয়েছে, আরও তথ্য পাওয়া গেলে সর্বশেষ পরিস্থিতি জানানো হবে। তাৎক্ষণিকভাবে কোনো সন্দেহভাজন, হামলার উদ্দেশ্য বা গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: