সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শুক্রবার, ১০ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নাম

ডেইলি সিলেট ডেস্ক ::

যুক্তরাজ্যের লেবার পার্টির সিংহভাগ আইনপ্রণেতার (এমপি) সমর্থন পেয়েছেন অ্যান্ডি বার্নাম। এর মাধ্যমে দলটির পরবর্তী প্রধান ও দেশের প্রধানমন্ত্রী হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেলেন তিনি।

বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হতে চলা বার্নামকে দলটির ৪০২ জন এমপির মধ্যে ৩২২ জনই ইতোমধ্যে সমর্থন দিয়েছেন। বর্তমানে তিনি এই পদের একমাত্র ঘোষিত প্রার্থী।

প্রতিদ্বন্দ্বী কোনও প্রার্থী যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন, সেজন্য গাণিতিকভাবে ৩২৩ জন এমপির সমর্থন প্রয়োজন। বার্নাম সেই জাদুসংখ্যা থেকে মাত্র এক ভোট থেকে দূরে আছেন।

বেশ কয়েকজন এমপি জানিয়েছেন, বৃহস্পতিবার তারা সংসদে উপস্থিত থাকতে না পারায় ভোট দিতে পারেননি, তবে ফিরে এসেই তারা বার্নামকে সমর্থন জানাবেন।

ফলে প্রত্যাশা অনুযায়ী আর কেউ যদি এই লড়াইয়ে অংশ না নেন, তবে আগামী সপ্তাহেই বার্নামকে লেবার পার্টির নেতা ঘোষণা করা হবে এবং আগামী ২০ জুলাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

গ্রেটার ম্যানচেস্টারের সাবেক এই মেয়রের জন্য এটি এক অসাধারণ ক্ষমতার উত্থান। মাত্র কয়েক সপ্তাহ আগেই তিনি মেকারফিল্ড আসনের উপ-নির্বাচনে জয়ী হয়ে সংসদে ফিরেছেন।

এক বিবৃতিতে বার্নাম বলেন, লেবার এমপি’দের এই সমর্থনে তিনি গভীরভাবে কৃতজ্ঞ।

তিনি জানান, এই সমর্থন পুরো দল থেকে এসেছে এবং এটি যুক্তরাজ্যের রাজনীতিতে একটি নতুন পদ্ধতির প্রয়োজনীয়তার যৌথ বিশ্বাসের প্রতিফলন।

বার্নাম বলেন, আমি ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সাধারণ মানুষের জন্য অর্থনীতি পুনর্গঠন এবং প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়নের বার্তা দিচ্ছি।

প্রাসঙ্গিকভাবে, গত মে মাসের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বড় ধরনের বিপর্যয় এবং উপ-নির্বাচনে বার্নামের বিজয়ের পর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে পদ ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন দলটির এমপিরা।

বার্নাম এমপি হিসেবে শপথ নেওয়ার দিনই স্টারমার পদত্যাগের ঘোষণা দেন। নেতৃত্বের দৌড়ে টিকে থাকতে প্রতিদ্বন্দ্বীদের আগামী সপ্তাহের বুধবারের মধ্যে অন্তত ৮১ জন লেবার এমপির সমর্থন পাওয়ার নিয়ম রয়েছে। তবে বার্নামের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতার পথ বুধবার সন্ধ্যায়ই পরিষ্কার হয়ে যায়, যখন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আল কার্নস এই লড়াই থেকে নিজেকে সরিয়ে নেন।

এর আগে ২০১০ এবং ২০১৫ সালে লেবার পার্টির নেতৃত্বের লড়াইয়ে নেমে ব্যর্থ হয়েছিলেন বার্নাম। যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার নিজের প্রার্থিতা নিশ্চিত করে তিনি রসিকতা করে লেখেন, “আশা করি এবার তৃতীয়বারে ভাগ্য সহায় হবে।

এদিকে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে এক সঙ্গীত পুরস্কার অনুষ্ঠানে যোগ দিয়ে বার্নাম রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজকে নিয়ে খোঁচা দেন, যিনি নিজের আসন ক্ল্যাকটনে আবার উপ-নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

মূল দলগুলো এই নির্বাচন বয়কট করলেও সেখানে ‘কাউন্ট বিনফেস’ নামের এক সিরিয়াল কমেডিয়ান প্রার্থী লড়ছেন। বিনফেসের উদ্দেশ্যে বার্নাম রসিকতা করে বলেন, আপনি পুরো জাতির আশা বহন করছেন, আমাদের হতাশ করবেন না।

প্রকৃতপক্ষে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বার্নামের শীর্ষ পদে বসার সম্ভাবনা তৈরি হওয়ায় দলের ভেতর থেকেই তার ভবিষ্যৎ নীতিগুলো স্পষ্ট করার দাবি উঠছে।

২০১৭ সালে ওয়েস্টমিনস্টার ছাড়ার কারণে সাম্প্রতিক বছরগুলোতে নির্বাচিত লেবার এমপিদের সঙ্গে তার সম্পর্ক কিছুটা কম, যারা এখন কমন্স সভায় দলটির প্রধান শক্তি। আগামী সোমবার দলীয় এমপিদের মুখোমুখি হয়ে তিনি নিজের পরিকল্পনা প্রকাশ করবেন।

বর্তমানে যুক্তরাজ্যের শীর্ষ আমলা, ক্যাবিনেট সেক্রেটারি অ্যান্টোনিয়া রোমিওর অধীনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে তার নীতি নির্ধারণী আলোচনা চলছে।

বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও বার্নামের প্রশংসা করে বলেছেন, তিনি একজন দক্ষ প্রধানমন্ত্রী হবেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: