সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যুদ্ধে ইরানে ৯২ হাজারেরও বেশি বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত

ডেইলি সিলেট ডেস্ক ::

মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত ৯২ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য দিয়েছে রেড ক্রিসেন্ট।

সংস্থাটি বলছে, ক্ষতিগ্রস্ত ৯২ হাজার ৬৬২ বেসামরিক ভবনের মধ্যে ৭১ হাজার ৩৫৬টি আবাসিক ভবন, ২০ হাজার ৩৯৯টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ২৯০টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ও ৬০০টি স্কুল রয়েছে।

এছাড়া যুদ্ধে ইরানি রেড ক্রিসেন্টেরও ১৭টি কেন্দ্র, ৪৬টি অ্যাম্বুলেন্স ও ত্রাণকাজে নিয়োজিত তিনটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ১২০টি জাদুঘর এবং ঐতিহাসিক স্থান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শিকার হয়েছে জানিয়েছে ইরান।

তেহরান সিটি কাউন্সিলের সাংস্কৃতিক ঐতিহ্য কমিটির প্রধান আহমদ আলাভি বলেন, বেশ কিছু স্থানে সরাসরি আঘাত হেনেছে। বিভিন্ন প্রদেশের অন্তত ১২০টি জাদুঘর, ঐতিহাসিক ভবন ও সাংস্কৃতিক স্থানকে সরাসরি নিশানা করে হামলা চালানো হয়েছে। এগুলোর কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মধ্যে গোলেস্তান প্যালেস, সাদাবাদ প্যালেস, মার্বেল প্যালেস ও তিমুরতাশ হাউসও রয়েছে।

এছাড়াও, ইরানের কোম শহরে চালানো হামলায় ১৮ জন নিহত হয়েছেন বলে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

ফারস নিউজ এজেন্সি ও তাসনিম নিউজ জানিয়েছে, শুক্রবার ভোরে কোম শহরের পারদিসান এলাকায় এই হামলা চালানো হয়। শুরুতে নিহতের সংখ্যা ছয়জন হলেও পরে ১৮ জনের প্রাণহানির খবর দেওয়া হয়। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি বলছে, তাদের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। হামলার স্থলকে একটি আবাসিক এলাকা বলছে তারা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: