সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ৯ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা, কেউ হতাহত নয়

ডেইলি সিলেট ডেস্ক ::

সাইপ্রাসে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর আক্রোতিরি ঘাঁটিতে সন্দেহভাজন একটি ড্রোন আঘাত হেনেছে বলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

সোমবার মন্ত্রণালয়টিকে উদ্ধৃত করে স্কাই নিউজ জানায়, সাইপ্রাসের প্রধান সমুদ্র বন্দর ও দ্বিতীয় বৃহত্তম শহর লিমাসলের নিকটবর্তী ঘাঁটিটিতে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

সাইপ্রাসের এক সরকারি কর্মকর্তা বলেছেন, “বিভিন্ন চ্যানেল থেকে পাওয়া তথ্য ইঙ্গিত দিচ্ছে ঘটনার সঙ্গে মানুষবিহীন একটি ড্রোন জড়িত, সেটির কারণে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।”

পূর্ব ভূমধ্যসাগরীয় দ্বীপ সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য। এই দ্বীপে নিজেদের দুই সামরিক ঘাঁটির এলাকাগুলে ওপর যুক্তরাজ্য সার্বভৌমত্ব ধরে রেখেছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইসরয়েল ও মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি আছে সেখানে ইরানের পাল্টা হামলায় পুরো মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র অস্থিরতা বিরাজ করছে। সাইপ্রাসের নিকটবর্তী লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে ইরান অনুগত হিজবুল্লাহ। এর প্রতিক্রিয়া লেবাননে হিজবুল্লাহর অবস্থানগুলোতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

এমন এক পরিস্থিতিতে ইইউভুক্ত সাইপ্রাসের ব্রিটিশ বিমান ঘাঁটিতে ড্রোন হামলার খবর এল। তবে কোথা থেকে এ ড্রোন হামলা চালানো হয়েছে আর সেটি কারা চালিয়েছে তা পরিষ্কার হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: