সর্বশেষ আপডেট : ৪ মিনিট ৫২ সেকেন্ড আগে
রবিবার, ৮ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নেতানিয়াহু অধ্যায়ে বড় ধাক্কা: ইসরায়েলে সরকার গড়ার ম্যান্ডেট পেলেন আইজেনকট

ডেইলি সিলেট ডেস্ক ::

ইসরায়েলের রাজনীতিতে বড় চমক। দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে সদ্য সমাপ্ত নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। ইয়াশার পার্টির নেতা ও ইসরায়েলের সাবেক এই সেনাপ্রধানকে গতকাল শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের কথা জানানো হয় এবং আজ রোববার আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সরকার গঠনের ম্যান্ডেট তুলে দেওয়া হচ্ছে।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনে কোনো দল বা জোটই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ১২০ আসনের নেসেটে সরকার গড়তে প্রয়োজন ৬১টি আসন। নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় জোট ৫৩টি এবং আইজেনকটের নেতৃত্বাধীন চার দলীয় জোট ৪৮টি আসন পায়। তবে সরকার গঠনের দৌড়ে রেকর্ড ১৯টি আসন পাওয়া আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন পাওয়ায় আইজেনকটের পক্ষে মোট ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন নিশ্চিত হয়েছে।

অন্যদিকে, নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানিয়েছেন মাত্র ৪৬ জন। যদিও আইজেনকট আগেই জানিয়েছিলেন, আরব দলগুলোকে সঙ্গে নিয়ে তিনি জোট সরকার গড়বেন না, তবে তাদের সমর্থন তাঁকে প্রেসিডেন্টর কাছ থেকে ম্যান্ডেট পেতে সাহায্য করেছে।

ইসরায়েলের আইন অনুযায়ী, মনোনীত প্রার্থী হিসেবে আইজেনকট জোট সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন, যা প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো হতে পারে। এই সময়ের মধ্যে বিভিন্ন দলের সঙ্গে মন্ত্রিত্ব ও নীতিগত ইস্যুতে দর-কষাকষি করে তাঁকে প্রয়োজনীয় সমর্থন চূড়ান্ত করতে হবে। তিনি ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য কোনো আইনপ্রণেতাকে এই দায়িত্ব দেবেন।

সব চেষ্টাই যদি ব্যর্থ হয়, তবে নেসেট ভেঙে দিয়ে ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন দেওয়া হবে এবং নিয়মানুযায়ী তখন নেতানিয়াহুই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। তবে আপাতত প্রেসিডেন্ট হারজগের এই সিদ্ধান্ত গত তিন দশক ধরে রাজনীতিতে দাপট দেখানো এবং প্রায় ১৯ বছর ক্ষমতায় থাকা নেতানিয়াহুর ক্যারিয়ারের জন্য এক বড় ধাক্কা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: