সর্বশেষ আপডেট : ১ মিনিট ৫৮ সেকেন্ড আগে
শনিবার, ৭ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ড্রোন হামলার পরে রাস তানুরা শোধনাগার বন্ধ করল সৌদি আরামকো

ডেইলি সিলেট ডেস্ক ::

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো কর্তৃপক্ষ তাদের রাস তানুরা শোধনাগার বন্ধ করে দিয়েছে। ড্রোন হামলার পরে আরামকো কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে। শিল্প প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট একটি সূত্র সোমবার (২ মার্চ) রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জবাবে ওই অঞ্চলে হামলা চালাচ্ছে ইরান।

উপসাগরীয় উপকূলে অবস্থিত রাস তানুরা কমপ্লেক্সে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় তেল শোধনাগারের অবস্থান। এর উৎপাদন সক্ষমতা দৈনিক ৫ লাখ ৫০ হাজার ব্যারেল। এটি সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ টার্মিনাল হিসেবেও কাজ করে।

সূত্র বলেছে, পূর্বসতর্কতা হিসেবে শোধনাগারটি বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এ ব্যাপারে বক্তব্য জানতে আরামকো কর্তৃপক্ষকে ইমেইল পাঠিয়েছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: