সর্বশেষ আপডেট : ১৩ মিনিট ০ সেকেন্ড আগে
রবিবার, ৮ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সরকারি সহায়তায় চিকিৎসা নিলেই যুক্তরাষ্ট্রে আজীবন নিষেধাজ্ঞা

ডেইলি সিলেট ডেস্ক ::

যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসার শর্ত মেনে চলার বিষয়ে এবার কঠোর সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দেশটিতে ভ্রমণরত কোনো বিদেশি নাগরিক যদি নিজেদের চিকিৎসার খরচ মেটাতে মার্কিন সরকারের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা বা অনুদান গ্রহণ করেন, তবে তা সরাসরি ভিসার অপব্যবহার হিসেবে গণ্য করা হবে। এর পরিণতি হিসেবে ওই ব্যক্তির ওপর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী বা আজীবন নিষেধাজ্ঞাও নেমে আসতে পারে।

শনিবার (৭ নভেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় দূতাবাস স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ভিসার সঠিক ব্যবহার এবং এর প্রতিটি শর্ত অক্ষরে অক্ষরে মেনে চলার সম্পূর্ণ দায়িত্ব ভ্রমণকারীর নিজের। কেউ নিয়ম না জানার অজুহাত দিয়ে পার পাবেন না। তাই দেশটিতে ভ্রমণের পরিকল্পনা করার আগেই ভিসাসংক্রান্ত যাবতীয় নিয়ম ও শর্তগুলো ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবর ভিসা ব্যবহারকারীদের জন্য আরও একটি সতর্কবার্তা দিয়েছিল মার্কিন দূতাবাস। ওই বিবৃতিতে বলা হয়েছিল, বিদেশি নাগরিকদের অবশ্যই তাঁদের পাসপোর্টে উল্লেখ করা ‘অ্যাডমিট আনটিল ডেট’ বা যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য অনুমোদিত শেষ তারিখের মধ্যেই দেশটি ত্যাগ করতে হবে। ভিসার মেয়াদ থাকলেও অনুমোদিত সময়ের বেশি থাকা বেআইনি হিসেবে বিবেচিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: