সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে ৮ ওয়ার্ডে বিশেষ মশক নিধন অভিযান শুরু

সিলেট নগরীর মশা নিয়ন্ত্রণে একযোগে ৮টি ওয়ার্ডে বিশেষ মশক নিধন অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নগরীর নয়াসড়কে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের সূচনা করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমাতে মশক নিধনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দায়িত্ব গ্রহণের তিন দিনের মাথায় এ অভিযান শুরু করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে নিয়মিত কার্যক্রম জোরদার করা হবে।

নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, রাস্তা ও ড্রেনে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে নগর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে হবে এবং সিটি কর্পোরেশনের গাড়ি নিয়মিত তা সংগ্রহ করবে।

ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দোকানের সামনে ডাস্টবিন রাখতে হবে এবং সেখানেই আবর্জনা ফেলতে হবে, যাতে পরে তা সহজে অপসারণ করা যায়।

গত ২৫ ফেব্রুয়ারি পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পরই তিনি মশক নিধনে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন। তার নির্দেশনায় সিসিকের জনস্বাস্থ্য বিভাগ শনিবার থেকে নগরীর ১, ২, ৪, ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে একযোগে অভিযান শুরু করেছে। পর্যায়ক্রমে নগরীর সব ওয়ার্ডে এ কর্মসূচি পরিচালনা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: