সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জুড়ীতে এমপি মিঠু’র মতবিনিময় সভা 

জুড়ী সংবাদদাতা :

মৌলভীবাজার-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু জুড়ী উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন।

সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মারুফ দস্তেগীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মিনহাজ উদ্দিন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মৃদুল কান্তি দাস, উপজেলা প্রকৌশলী আব্দুল আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, ফুলতলা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন, পশ্চিমজুড়ী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম, সাগরনাল ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শরফ উদ্দিন, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মোস্তাকিম হোসেন বাবুল, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, জামায়াত নেতা লুৎফুর রহমান আজাদী, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সিনিয়র সদস্য কল্যাণ প্রসূন চম্পু, হারিস মোহাম্মদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দিবাকর দাস, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমেদ প্রমুখ।

নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নে আমরা কাজ শুরু করেছি। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে জুড়ী উপজেলা একটি মডেল উপজেলায় রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আমি বড়লেখা-জুড়ীর সার্বিক উন্নয়নে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: