সর্বশেষ আপডেট : ৫৩ মিনিট ৩২ সেকেন্ড আগে
সোমবার, ৯ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

প্রকাশ্যে জুয়া খেলার সময় ৩ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::

সিলেট মহানগরে প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন বাস টার্মিনাল সংলগ্ন শতাব্দী গেইটের সামনে অভিযান চালানো হয়। এ সময় তীর-শিলং জুয়া খেলার সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সিলেট গোলাপগঞ্জ থানার নিমাদন গ্রামের সাথির আলী প্রকাশ চেরাগ আলীর পুত্র করিম আহমেদ প্রকাশ রহিম (৩০), বর্তমানে দক্ষিণ সুরমার আলমপুর এলাকায় বসবাসরত;
সিলেট জকিগঞ্জ থানার শাহজালালপুর (পূর্ব) গ্রামের সুরুজ আলীর পুত্র হেলাল আহমেদ (২৮), বর্তমানে বাস টার্মিনাল এলাকার হোটেল তাজমহল রেস্টুরেন্টে অবস্থানরত;
এবং নেত্রকোনা জেলার মদন থানার বজলুর রহমানের পুত্র আলাল মিয়া (৪৭), বর্তমানে দক্ষিণ সুরমার বাস টার্মিনাল রোড এলাকায় বসবাসরত।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় নন-এফআইআর নং-৫৯, তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি., সিলেট মহানগরী আইন ২০০৯-এর ৯৫ ধারায় মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: