সর্বশেষ আপডেট : ১ মিনিট ১৭ সেকেন্ড আগে
শনিবার, ৭ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পাইলটিয়ান এলামনাই ইউকে’র উদ্যোগে পাইলট স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ

সংবাদদাতা ::

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাইলটিয়ান এলামনাই ইউকে’র উদ্যোগে এবং জিইসিসি’র সহযোগিতায় ক্রিকেট জার্সি ও বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসব সামগ্রী স্কুলের ক্রীড়া শিক্ষক ও প্রধান শিক্ষিকার হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেফালী খানম, সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম, শারীরিক শিক্ষার শিক্ষক মাসুক মিয়া, পাইলটিয়ান এলামনাই এসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম আহমেদ, সেক্রেটারি আহমেদ জিন্নুন দারা, সাংগঠনিক সম্পাদক রেজাউল কিবরিয়া লিমন, দফতর সম্পাদক ইয়ামিন শাহরিয়ার ইনু, সদস্য আশফাক কামরান চৌধুরী ও হরিপদ দে। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক শিক্ষার্থী ও বিসিবি সিলেট ডিভিশনের ম্যানেজার ও কোচ আলী ওয়াসিকুজ্জামান অনি, বর্তমান খেলোয়াড় ইমতিয়াজ চৌধুরী তান্না, শিক্ষক মির্জা শরীফুল ইসলাম ও মাহমুদুর রহমানসহ আরও অনেকে।

পাইলটিয়ান ইউকে এলামনাই এসোসিয়েশনের সদস্য মোকাম্মেল হোসেনের উপস্থিতিতে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। সংগঠনের সদস্য শাহ মাহমুদ হাসান এবং জিইসিসি’র কর্ণধার আখলাক আহমেদের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক রেজাউল কিবরিয়া লিমন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নতুন ক্রিকেট জার্সি ও ক্রীড়া সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আরও উৎসাহ নিয়ে খেলাধুলায় অংশ নিতে পারবে বলে তারা আশা প্রকাশ করেন। ভবিষ্যতেও বিদ্যালয়ের উন্নয়নে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ পাইলটিয়ান এলামনাই ইউকে ও জিইসিসি’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্যোগ বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং বিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: