সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গোলাপগঞ্জ–বিয়ানীবাজারে গ্যাস বঞ্চনার প্রশ্ন তুলবেন সেলিম উদ্দিন

বিয়ানীবাজার সংবাদদাতা ::

সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সংসদের প্রথম অধিবেশনে গিয়ে তিনি জানতে চাইবেন কেন এতদিন গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষকে গ্যাস সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে দক্ষিণ বিয়ানীবাজার পৌরশহরে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, প্রবাসী অধ্যুষিত ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করা হয়েছে। দেশের কলকারখানা এই অঞ্চলের গ্যাস দিয়ে চললেও স্থানীয় মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত—এ অবস্থার পরিবর্তন জরুরি বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, খুব শিগগিরই এই দুই উপজেলার দিনবদল ঘটবে এবং উন্নয়ন নিশ্চিত করা হবে। আধুনিক ও নিরাপদ এলাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এমন পরিবেশ তৈরি করতে চান যেখানে মানুষ দরজা খোলা রেখে ঘুমাতে ও দোকান খোলা রেখে নামাজে যেতে পারবে। এ লক্ষ্যে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ রুকন উদ্দিন, সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতি ফরিদ আহমদ এবং ইউপি চেয়ারম্যান ফরিদ আল মামুনের যৌথ পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও মুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, বিয়ানীবাজার পৌর জামায়াতের আমীর কাজী মুহাম্মদ জমির হোসেন, প্রবাসী কমিউনিটি নেতা মুহাম্মদ বাবুল খান, নুরুল ইসলাম, আবু বক্কর নাসিম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহকারী সেক্রেটারি আব্দুর রব, এনসিপি সমন্বয়ক সুপ্রিয় বড়ুয়া এবং সিলেট জেলা শিবিরের সেক্রেটারি আদিলুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: