সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পুলিশি কাজে বাধা দেওয়া দণ্ডনীয়, তবে হয়রানি হলে আমরা দাঁড়াবো: এমরান আহমদ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, কেউ কেউ পুলিশের ব্যাপারে অতিরঞ্জিত কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। বাস্তবতা হলো, পুলিশি কাজে বাধা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। তবে পুলিশ যেন কোনো নির্দোষ মানুষকে হয়রানি না করে, সেদিকে আমরা নজর রাখবো—নির্বাচিত হলেও, না হলেও।

তিনি বলেন, আমি আদালতপাড়ার মানুষ। আইনি লড়াই কীভাবে করতে হয়, তা আমি জানি। আপনারা সর্বাত্মক আইনি সহায়তা পাবেন আমার কাছ থেকে। বিএনপি ও এই দলের নেতাকর্মীরা কখনো কাউকে মিথ্যা আশ্বাস দেয় না।

শুক্রবার রাতে ও শনিবার দিনব্যাপী (৩০ ও ৩১ জানুয়ারি) গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় আয়োজিত পথসভা, উঠানবৈঠক, গণসংযোগ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান আহমদ চৌধুরীর সমর্থনে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বিয়ানীবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা এবং মাথিউরা ঈদগাহ বাজারে গণসংযোগ ও পথসভা।

এসব কর্মসূচিতে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ বখশি, সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, নিউইয়র্ক উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি সায়েস্তা চৌধুরী কুদ্দুস, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ রেজা ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেনসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার রক্ষা ও একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিএনপি মাঠে রয়েছে এবং জনগণের সঙ্গে থেকেই সব অন্যায়ের বিরুদ্ধে আইনি ও রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যাবে।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: